পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে জীবিত উদ্ধার ১১

২৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ PM
পদ্মায় পড়ে গেল বাস

পদ্মায় পড়ে গেল বাস © সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া যাত্রীবাহী বাস থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে যাচ্ছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে এবং পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে এলেও তাৎক্ষণিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানা গেছে।

এদিকে, নিখোঁজদের স্বজনরা ফেরি ঘাট এলাকায় ভিড় করে আহাজারি করছেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।

ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, উদ্ধারকারী ফেরি ‘হামজা’ ঘটনাস্থলে কাজ করছে।

ট্যাগ: রাজবাড়ী
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬