রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

১৫ মার্চ ২০২৬, ০১:০৪ PM
দুর্ঘটনায় ট্রাক উল্টে পড়ে যাওয়া আলু

দুর্ঘটনায় ট্রাক উল্টে পড়ে যাওয়া আলু © টিডিসি

রাজবাড়ীর কামালদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ২২-৭১৭০ নম্বরের আলুবোঝাই ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া সজিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬