রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভোগান্তিতে চালকরা

২৩ মার্চ ২০২৬, ০২:২৫ PM
১০ ফিলিং স্টেশনে নেই তেল

১০ ফিলিং স্টেশনে নেই তেল © টিডিসি ফটো

রাজবাড়ী জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় যানবাহনের চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২৩ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফিলিং স্টেশনগুলোর চারপাশে রশি বেঁধে ‘তেল নাই’ লেখা কাগজ টাঙানো হয়েছে। স্টেশনের কর্মীরা অলস সময় পার করছেন, কেউ বসে আছেন, কেউ আবার হাঁটাহাঁটি করছেন।

তেলের অভাবে এক পাম্প থেকে অন্য পাম্পে ছোটাছুটি করছেন গ্রাহকরা। কিন্তু কোথাও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা।

রাজবাড়ী জেলা শহরের ‘কাজী ফিলিং স্টেশন’-এ কথা হয় কুষ্টিয়া থেকে আসা লুৎফর রহমান নামে এক বাইক আরোহীর সঙ্গে। ঈদের ছুটি শেষে এই সরকারি চাকরিজীবী বাইকে ঢাকায় ফেরার পথে তেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন।

তিনি বলেন, ‘ছুটি শেষে ঢাকার পথে রওনা দিয়েছি। রাজবাড়ী পর্যন্ত যতগুলো তেল পাম্প পেয়েছি একটাতেও তেল নেই। আমার বাইকে তেল শেষ আমি এখন কিভাবে যাবো। পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণে এই ভোগান্তি, তা না হলে এক সঙ্গে সব পাম্পে তেল বন্ধ থাকার কথা না। সরকারের নজর দেওয়া প্রয়োজন।’

আব্দুর রব নামের আরেকজন বাইক আরোহী বলেন, ‘সকালে জেলার পাংশাতে গিয়েছি তেলের জন্য। সেখানে তেল পাইনি। পরে কালুখালি ও রাজবাড়ীর সব কয়টি পাম্পে ঘুরেও দেখি একই অবস্থা। চরম ভোগান্তিতে রয়েছি আমরা। সরকার বলছে, তেল সংকট নেই আর পাম্পে আসলে তেল নেই। কারও কোনো জবাবদিহিতা নেই। এক সঙ্গে সব পাম্পে তেল ফুরানোর কথা না।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে আমার অফিস। রাজবাড়ীর একটা পাম্পেও তেল পাচ্ছি না। আমি যাবো কিশোরগঞ্জ। বাইকে কমপক্ষে চার লিটার তেল প্রয়োজন। তিনটা পাম্পে ঘুরলাম, সব কয়টিতে তেল নাই আর তেল নাই। আমার কান্না পাচ্ছে ভাই।’

গ্রাহকদের কেউ কেউ অভিযোগ করে বলেন, ‘পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণে এই ভোগান্তি হচ্ছে। সরকারের কাছে অনুরোধ করছি, এদিকে নজরদারি বাড়ানোর জন্য।’

এ সংকটের কারণ জানতে চাইলে শহরের ‘কাজী ফিলিং স্টেশন’-এর ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক বলেন, ‘ডিপো থেকে সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। আর যেটুকু তেল সরবরাহ দেওয়া হচ্ছে, তা চাহিদার তুলনায় অনেক কম। যে কারণে কোনও গ্রাহক ডিপো থেকে তেল তুলছে না।’

‘পলাশ ফিলিং স্টেশন’-এর সহকারী ম্যানেজার বিপুল রুদ্র বলেন, ‘সংকটের কারণ হলো ডিপো থেকে তেল দিচ্ছে না। মন্ত্রীরা বলতেছেন, তেলের সংকট নেই অথচ ডিপো থেকে তেল দিচ্ছে না। সোমবার আমার ৯ হাজার লিটার তেল আসার কথা ছিল, আসতেছে ৮ হাজার লিটার।’

ট্যাগ: রাজবাড়ী
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9