বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি

২৭ মার্চ ২০২৬, ১০:৪৩ AM
ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন

ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুঘাট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৫ মার্চ) গফরগাঁও সরকারি কলেজ এলাকায় বালুঘাট দখল করতে মুক্তার হোসেন তার সমর্থকদের নিয়ে সেখানে যান। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে তারা সেখান থেকে ফিরে আসেন। এর জেরে বৃহস্পতিবার তিনি একটি মোটরসাইকেল বহর নিয়ে আবারও সেখানে যান।
 
অভিযোগ রয়েছে, এ সময় তার অনুসারীরা এক নৌকার মাঝিকে মারধর করে আহত করেন এবং একটি নৌকায় আগুন দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করেন। পালানোর সময় মুক্তার হোসেনের লোকজনের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে মাঝি ছাড়া অন্য কেউ আহত হননি।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ জানান, বালুঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মুক্তার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9