নোয়াখালীতে আগুনে পুড়ল ২৪ দোকান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান নাছিরের

২৫ মার্চ ২০২৬, ০৩:২৮ PM
আগুনে পুড়ে ছাই দোকান (ইনসেটে ছাত্রদল নেতা নাছির উদ্দীন)

আগুনে পুড়ে ছাই দোকান (ইনসেটে ছাত্রদল নেতা নাছির উদ্দীন) © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে ২৪টি দোকান, নিঃস্ব হয়েছেন বহু ব্যবসায়ী। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি ছিল এবং অল্প সময়ের মধ্যে তা আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফল দোকান, মুদিদোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান, ভাঙারি দোকানসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া বলেন, অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের ২৪টি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘এ মর্মান্তিক ঘটনায় আমি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি। ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ী ও পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬