আ.লীগ কর্মীর নেতৃত্বে ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা, কুপিয়ে জখম

২৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ PM
আহত ছাত্রদল নেতা কাবির মোল্লা

আহত ছাত্রদল নেতা কাবির মোল্লা © সংগৃহীত

মাদারীপুরে আওয়ামী লীগ কর্মীর নেতৃত্বে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ‍দিবাগত রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদল নেতা কাবির মোল্লাকে বেশ কয়েকজন মিলে হামলা করে। এসময় তাকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারী এই দলকে নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খান। পরে স্থানীয়রা আহত কাবির মোল্লাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভর্তি করেন।

আহত কাবির মোল্লা বলেন, ‌‘তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমি এ ঘটনার বিচার চাই।’

মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান বলেন, ‘পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত পলাশ খানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬