টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা-অগ্নিসংযোগ: আসামি ৫০০৮, ক্ষতি সাড়ে ৬ কোটি টাকা

২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ PM
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা-অগ্নিসংযোগ: আসামি ৫০০৮, ক্ষতি সাড়ে ৬ কোটি টাকা

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা-অগ্নিসংযোগ: আসামি ৫০০৮, ক্ষতি সাড়ে ৬ কোটি টাকা © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকে প্রধান করে আসামি করা হয়েছে।

তিনি ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহ সভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু) সহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিলো বিজিবি। তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে।

তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এসময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকি-টকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ সহ আসামিরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা। মামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ডিআইইউ জব উৎসবে মিলবে দেড় হাজার চাকরির সুযোগ, অংশ নিচ্ছে শত…
  • ২৭ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে …
  • ২৭ নভেম্বর ২০২৬
ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না, খালে সিএনজি …
  • ২৭ নভেম্বর ২০২৬
আগামী বছর বড় চমক দেখাতে পারে স্বর্ণের দাম, পূর্বাভাস যা বলছে
  • ২৭ নভেম্বর ২০২৬
ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি, পুলিশের আশ্বাসে খোলার পরই মাল…
  • ২৭ নভেম্বর ২০২৬