হাতিয়ায় ধর্ষণের অভিযোগ মিথ্যা হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলার হুশিয়ারি নাছিরের

২৪ মার্চ ২০২৬, ১০:৪১ AM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৮:৪০ AM
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির © সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় ধর্ষণের ঘটনা মিথ্যা হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন বলেন, ‘সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার সময় এসেছে। একটি ধর্ষণের মিথ্যা কাহিনী বানিয়ে একটি জনপ্রিয় দলকে কলুষিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। হাতিয়ার ওই ধর্ষণের ঘটনা মিথ্যা প্রমাণিত হলে আমি এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা করব।’

তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী জেলা হিসেবে নোয়াখালীর অনেক সমস্যা রয়েছে। এখানকার নদীভাঙন, শিক্ষা-চিকিৎসা ব্যবস্থার উন্নতি, বিমানবন্দর স্থাপন, রেল সংযোগ ও ট্রেনের মানোন্নয়নসহ অনেক স্তরে ব্যাপক উন্নয়ন দরকার। এজন্য সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন মন্ত্রীদের জেলায় আমন্ত্রণ জানিয়ে এর সুরাহা করা হবে।’

নাছির উদ্দীন আরও বলেন, ’বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সৎ রাজনীতিবিদ। তিনি কোনো অনিয়ম ও দুর্নীতি পছন্দ করেন না। আমাদের জেলার দুর্নীতির অনুসন্ধানী খবরগুলো সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হবে বলে আমি মনে করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক বোরহান উদ্দিন, সামছুল হাসাম মীরণ, লিয়াকত আলী খান, সাইফুল্যাহ কামরুল, দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদক মাহমুদ ফয়সাল, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল,  শাহাদাত হোসেন বাবু ও জাহিদুর রহমান প্রমুখ।

এর আগে জাতীয় নির্বাচনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ করে এনসিপি। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬