স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

২৪ মার্চ ২০২৬, ০২:৩৫ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনাসভায় ছাত্রদলের ঢাকার সব ইউনিট অংশগ্রহণ করবে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ছাত্রদল। এরপর ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে সংগঠনটির নেতাকর্মীরা।

এছাড়াও সারাদেশে ছাত্রদলের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বিএনপির ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ: ছাত্রদল
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬