ময়মনসিংহে যুবলীগ নেতা গ্রেপ্তার

২৮ মার্চ ২০২৬, ০৪:১৭ PM
গ্রেপ্তার যুবলীগের নেতা আলমগীর সরকার টুটুল

গ্রেপ্তার যুবলীগের নেতা আলমগীর সরকার টুটুল © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারাকান্দা উপজেলা শাখার সদস্য এবং আওয়ামী তাঁতী লীগের উপজেলা আহ্বায়ক সায়ের আলমগীর সরকার টুটুল মাস্টারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে তারাকান্দা বাসস্টেশন এলাকায় অবস্থানের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার টুটুল মাস্টার উপজেলার তারাকান্দা গ্রামের মৃত নূরুল ইসলাম সরকারের ছেলে এবং তিনি তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

তারাকান্দা থানা পুলিশের এসআই লিটন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবলীগ নেতা টুটুল মাস্টারকে থানায় এনে মামলা করা হয়েছে। ২৮ মার্চ (শনিবার) বেলা ১১টায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রামীন ব্যাংকে হামলা, ড. ইউনূস বললেন—  ‘আমার কোনো শেয়ার নে…
  • ২৩ নভেম্বর ২০২৬
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা ন…
  • ২৩ নভেম্বর ২০২৬
‘বাবা ভুল করেছি মাফ করে দাও’, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের হিসাব অর্থ বিভাগে পাঠানো নিয়ে যা বলছে …
  • ২৩ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ এমপি গ্রেফতার
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক, আলোচনায় যেসব বিষয়
  • ২৩ নভেম্বর ২০২৬