নেত্রকোনায় ফিলিং স্টেশনে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

২৩ নভেম্বর ২০২৬, ০২:২১ PM
নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের হিমালয় ফিলিং স্টেশন।

নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের হিমালয় ফিলিং স্টেশন। © টিডিসি ছবি

নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের হিমালয় ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ফিলিং স্টেশনটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি 
  • ২৩ নভেম্বর ২০২৬
পাকিস্তান সফরে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
  • ২৩ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় ফিলিং স্টেশনে অভিযান, ১ লাখ টাকা জরিমানা
  • ২৩ নভেম্বর ২০২৬
কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কা, অধরাই রয়ে গেল জান্নাত…
  • ২৩ নভেম্বর ২০২৬
সারা দেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৩ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ-সময় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি
  • ২৩ নভেম্বর ২০২৬