চট্টগ্রামে আলোচিত কিশোর গ্যাংয়ের ‘জেকি’ মাদকসহ আটক

২৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ PM
আলোচিত মাদক কারবারি ‘জেকি’।

আলোচিত মাদক কারবারি ‘জেকি’। © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তুলাতলী এলাকার আলোচিত মাদক কারবারি ‘জেকি’কে মাদকসহ আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার এবং অল্প বয়সী ছেলেদের নিয়ে কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের নয়া মসজিদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, তুলাতলী, ময়দার মিল ও মিয়াখান নগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন জেকি। এলাকায় নিজের প্রভাব ধরে রাখতে অল্প বয়সী ছেলেদের নিয়ে একটি গ্যাং গড়ে তোলেন তিনি। এসব কিশোরকে ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দারা জানান, জেকির কর্মকাণ্ডে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। মাদক কারবার ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও ক্ষোভ ছিল। তাঁকে আটকের ঘটনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সজিব বলেন, ‘জেকি ছেলেটা আতঙ্কের ছিল। বিভিন্ন রিকশার গ্যারেজে মাদক বিক্রি করত। তার গ্যাং রয়েছে। সবাই ভয়ে চুপচাপ থাকত। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে আটক করায় ওসিকে ধন্যবাদ জানাই। এলাকায় আরও বড় বড় মাদক কারবারি রয়েছে। তাদেরও গ্রেপ্তারের দাবি জানাই আমরা।’

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেকি নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। অন্য কোনো অপরাধে জড়িত আছেন কি না, এ বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। আইনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এনসিপির ৪ নেতা
  • ২৩ নভেম্বর ২০২৬
আলিম পুনঃনিরীক্ষণের ফল দেখবেন যেভাবে
  • ২৩ নভেম্বর ২০২৬
৭২০ রান করা ভারতকে রুখে দিল নিউজিল্যান্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
ফ্রিতে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়ে
  • ২৩ নভেম্বর ২০২৬
বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া ‘শীর্ষ সন্ত্রাসী’ কে এই সুইড…
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে
  • ২৩ নভেম্বর ২০২৬