মানসিক ভারসাম্যহীন রিকশাচালককে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা ‘আইকন’ আটক

২৮ মার্চ ২০২৬, ১২:২৭ AM
আটক ছাত্রদল নেতা আইকন

আটক ছাত্রদল নেতা আইকন © সংগৃহীত ও সম্পাদিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান।

আটক ছাত্রদল নেতা ইমরান হোসেন ওরফে আইকন গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামের ছহূর উদ্দিনের ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালক আলম মিয়া ও আটক ছাত্রদল নেতার ফুফু আছিয়া বেগম  প্রতিবেশী। আলম মিয়ার বাড়ি প্রবেশপথের জমি  নিয়ে আছিয়া বেগমের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে তিন মাস পূর্বে স্থানীয়ভাবে সালিসে আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে আলম ক্ষুব্ধ ছিলেন।

এরপর বৃহস্পতিবার বিকেলে আলম ইমরানের ফুফু আছিয়া বেগমের বাড়ির সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে হৈচৈ করে।খবর পেয়ে ছাত্রদল নেতা ইমরান লোকজন নিয়ে  আলমকে ধরে জনৈক কামালের বাড়িতে আটকে রেখে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে লাশ বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত বুদ্ধিপ্রতিবন্ধী রিকশাচালকের মা নাছিমা বেগম বলেন, ‘আমার বোকা প্রতিবন্ধী পোলাডারে এরা পিডাইয়া মাইরালছে। আমি বিচার চাই। আল্লাহ্, অহন কেডা আমারে মা কইয়া ডাকব?’
 
গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ইমরান হোসেন ওরফে আইকনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। 

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ০৮ জুলাই ২০২৬
১২৭ প্রকল্পের ৬৪টিই বিএনপি আহ্বায়কের উপজেলায়, বাকি ৭ উপজেল…
  • ০৮ জুলাই ২০২৬
হাদীকে সরে দাঁড়াতে বলেছিলেন শিবিরের জুবায়ের : রাশেদ খাঁন
  • ০৮ জুলাই ২০২৬
বৈরী আবহাওয়ায় বন্ধ চবির শাটল ট্রেন চলাচল
  • ০৮ জুলাই ২০২৬
আজ রাতে ইরানে কঠোর হামলা চালানো হবে
  • ০৮ জুলাই ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধা ও সনদধারী চাকরিরতদের বিরুদ্ধে কী ব্যবস্থা…
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence