আইসিইউর অপেক্ষায় ৩৩ শিশুর মৃত্যু

মন্ত্রণালয়কে জানায়নি রামেক হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী বললেন— ‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’

২৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৭:০৮ PM
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলামকে ফাঁসি কাষ্ঠে চড়ানো উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আইসিইউ ভেন্টিলেটরের অভাবে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। বলেছেন, হাসপাতাল পরিচালক ভেন্টিলেটর না থাকার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানায়নি, যা কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ (এসওএসবি) আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিকস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ফোন করার পর তিনি (পরিচালক) দাবি করেন, মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। কিন্তু গতকাল প্রতিবেদন পাওয়ার পর দেখা গেল, মিডিয়া যা বলেছে তা-ই সত্য। তিনি আর বিষয়টি অস্বীকার করতে পারেননি।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকার থেকে দ্রুত কিনে দেওয়া কঠিন ব্যাপার। আমি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে দু-একজন ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলেছি। তাদের সহায়তায় আজ জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর কিনে দেওয়া হচ্ছে। এটা সরকারি টাকায় নয়, বেসরকারি উদ্যোগে হচ্ছে। আজ আরও দুটি ভেন্টিলেটর ম্যানেজ করার চেষ্টা করব।’

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬