নিকডুর পরিচালক হলেন ডা. রাশেদ আনোয়ার

২৬ মার্চ ২০২৬, ১০:৫৭ AM
ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার

ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার © সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির (নিকডু) পরিচালক হিসেবে ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে তাকে অধ্যাপক পদেও পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের  পার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সই করেছেন।

এদিকে, অপর এক প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আলফে সানীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এস‌এস‌এমসি) ইউরোলজি বিভাগে পদায়ন করা হয়েছে।

নবনিযুক্ত পরিচালক ডা. মোহাম্মদ রাশেদ আনোয়ার একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট। এর আগে তিনি নিকডুতে সহযোগী অধ্যাপক (ইনসিটু প্রফেসর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএম‌ইউ ) থেকে নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে সরকারি স্বাস্থ্যসেবায় যোগদান করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কিডনি রোগ, ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্ট সংক্রান্ত গবেষণায় ডা. রাশেদ আনোয়ারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধের সহ-লেখক এবং চিকিৎসা শিক্ষায় নিবেদিতপ্রাণ একজন শিক্ষক।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9