অধ্যাপক ডা. শারফুজ্জামান রুবেলের মৃত্যুতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শোক

২৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ PM
অধ্যাপক ডা. শারফুজ্জামান রুবেল

অধ্যাপক ডা. শারফুজ্জামান রুবেল © সংগৃহীত ও সম্পাদিত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এএমএসএম শারফুজ্জামান রুবেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বার্তায় এই শোক জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সোয়া ১২টায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সার্জন ডা. শারফুজ্জামান ‍রুবেল। এসএসএমসির পর তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজেও ‍(শেবাচিম) অধ্যাপনা করেন, সেখানে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানও ছিলেন। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজেও জুনিয়র কনসালটেন্ট ছিলেন তিনি। এ ছাড়া শল্যচিকিৎসকদের জাতীয় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সভাপতি ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে কর্মরত ছিলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শোক বার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক ডা. এএমএসএম শারফুজজামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫ম ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন। তিনি সৎ, বিনয়ী, কর্মঠ সরকারি কর্মকর্তা এবং একজন স্বনামধন্য শিক্ষক সার্জন ছিলেন।’

এতে আরও বলা হয়, ‘বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সোসাইটি অব সার্জারি, বাংলাদেশ (এসওএসবি)-এর সভাপতি ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের মাঝে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মরহুমের প্রতি বিনম্ন শ্রদ্ধা নিবেদন করছে উল্লেখ করে শোকবার্তায় বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তাঁর স্ত্রী-পুত্রসহ শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন— আমিন।’

ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ
  • ১১ জুলাই ২০২৬
১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা, সময় জানাল বন্যা পূর্বাভাস ক…
  • ১১ জুলাই ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ…
  • ১১ জুলাই ২০২৬
জবির টিএসসি সংস্কারে জকসুর চার প্রস্তাব
  • ১১ জুলাই ২০২৬
সুইজারল্যান্ড ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১১ জুলাই ২০২৬
মামলার মুখে এমবাপ্পে, হতে পারে তিন বছরের জেল 
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence