বিদেশে উচ্চশিক্ষা

জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে

২৩ মার্চ ২০২৬, ০৪:২০ PM
বিদেশে স্কলারশিপে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে আগ্রহী প্রার্থীরা জেনে নিন কোন কোন দেশে মেডিকেল শিক্ষায় খরচ সাশ্রয়ী

বিদেশে স্কলারশিপে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে আগ্রহী প্রার্থীরা জেনে নিন কোন কোন দেশে মেডিকেল শিক্ষায় খরচ সাশ্রয়ী © সংগৃহীত

বর্তমানে অনেক শিক্ষার্থী এমবিবিএস ডিগ্রি অর্জনের জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে বেছে নিচ্ছেন। তবে উচ্চ ব্যয়ের আশঙ্কায় অনেকেই এ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। আবার অনেকের মধ্যে এমন ধারণাও রয়েছে যে, বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি অর্জন করলে বাংলাদেশে এসে প্র্যাকটিস করার সুযোগ সীমিত। বাস্তবে বিষয়টি ভিন্ন—বিদেশ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর দেশে যেমন চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার সুযোগ থাকে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা উন্মুক্ত থাকে।

আজকে আমরা জানব স্বল্প খরচে কোন কোন দেশে  চিকিৎসাবিদ্যায় পড়া যায়।

১. কাজাখস্তান 

এখানে চিকিৎসাবিদ্যার পড়াশোনা উন্নত। এখানে কোর্সগুলো ইংরেজি ভাষায় পড়ানো হয়। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীসংখ্যা কম থাকায় লেখাপড়ার মান খুব ভালো। এখানে আবেদনের যোগ্যতা রাশিয়ার মতো।

টিউশন ফি

বছরে সাড়ে ৩ থেকে ৬ লাখ টাকা। কাজাখস্তানে ক্লাসে ইংরেজিতে কথা বলতে পারলেও ক্লাসের বাইরে রাশিয়ান বা কাজাখ ভাষায় কথা বলতে হয়। তাই এ দুটি ভাষার যেকোনো একটি জানতে হবে। এখানকার শীতও রাশিয়ার মতো তীব্র।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

২. চীন

চিকিৎসাবিদ্যা বা ডাক্তারি পড়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা চীনকে পছন্দ করেন। এখানকার টিউশন ফি অন্য দেশের তুলনায় কম। তা ছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিরও ব্যবস্থা রয়েছে। এখানে পড়াশোনার মানও অনেক ভালো। এখানকার ডিগ্রির চাহিদা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেসকো, বিএমডিসির কাছে অনেক বেশি। চীনের হাসপাতাল বা ক্লিনিকে কর্মসংস্থানের ভালো সুযোগও রয়েছে।

আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস হতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। প্রার্থীদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস বা টোয়েফল স্কোরের প্রয়োজন হতে পারে।

টিউশন ফি

বছরে সাড়ে ৩ লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকা। তবে এখানে আসার আগে মান্দারিন ভাষা শিখতে হবে। মেডিকেলের কোর্সগুলো ইংরেজিতে হলেও ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য মান্দারিন ভাষা জানা জরুরি।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৩. ফিলিপাইন

এখানের সব কোর্সই ইংরেজি ভাষার হয়। যুক্তরাষ্ট্রের কারিকুলাম অনুসরণ করা হয়। ফিলিপাইনের আরেকটি সুবিধা হলো, এখানে ইউএসএমএলইয়ের পাসের হার অনেক বেশি।

আবেদনের যোগ্যতা

উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পরই আবেদন করা যায়। কিন্তু এর আগে প্রি-মেডিকেল কোর্স করতে হবে। বাকি সবকিছু চীনের আবেদনের মতোই।

টিউশন ফি

বছরে সাড়ে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা। এখানে প্রি-মেডিকেল কোর্স করার কারণে এমবিবিএস করতে অতিরিক্ত সময় লাগে।

৪. রাশিয়া

ইউরোপীয় অন্য দেশগুলোর তুলনায় রাশিয়ার টিউশন ফি বেশ কম। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার জন্যও উৎসাহ দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা চীনের মতো। তবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

টিউশন ফি

বছরে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ টাকা। এখানে পড়তে চাইলে রাশিয়ান ভাষা জানতে হবে। রাশিয়ার আবহাওয়া বাংলাদেশের তুলনায় অনেক বৈরী। বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

যেসব বিষয়ে আপনাকে জানতে হবে

১. বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

২. বিএমডিসি অফিস থেকে বিদেশে পড়ার বৈধ সনদ বা এলিজিবিলিটি সার্টিফিকেট নিতে হবে। 

৩. যে দেশে পড়তে যাচ্ছেন বা যে মেডিকেল কলেজে পড়তে যাচ্ছেন, সেই মেডিকেল কলেজ বিএমডিসির অনুমোদন আছে কি না, সেটা জেনে নিতে হবে।
বিস্তারিত তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছু মেডিকেল কলেজে আবেদনের জন্য একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হতে পারে।

৪. যে দেশেই এমবিবিএস পড়তে যান, প্রথমে সেই দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো World Directory of Medical Schools-এ তালিকাভুক্ত কি না তা যাচাই করতে হবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো ইসিএফএমজি কর্তৃক নিবন্ধিত কি না, সেটা দেখে নিতে হবে।

৫. আপনি যুক্তরাষ্ট্রে প্র‍্যাকটিস করতে চাইলে অবশ্যই ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন (ইউএসএমএলই) দিতে হবে। সে ক্ষেত্রে যে কলেজে পড়বেন, তা ডব্লুউএফএমই কর্তৃক অনুমোদিত কি না, সেটা দেখতে হবে।

৬. বাইরে থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হলে দেশে এক বছরের ইন্টার্নশিপ করার সুযোগ মিলবে। এরপরেই সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল অথবা ক্লিনিকে চাকরি করা অথবা বিসিএস পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ মিলবে।

পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
এডিবি-জাপান স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ জাপানে, করুন আবে…
  • ১১ জুলাই ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ
  • ১১ জুলাই ২০২৬
১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা, সময় জানাল বন্যা পূর্বাভাস ক…
  • ১১ জুলাই ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ…
  • ১১ জুলাই ২০২৬
জবির টিএসসি সংস্কারে জকসুর চার প্রস্তাব
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence