‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসে মৃত্যু সাবেক ছাত্রলীগ নেতার

২৯ মে ২০২৬, ১০:২৬ PM , আপডেট: ২৯ মে ২০২৬, ১০:২৯ PM
মাহাদি রাজ শুভ

মাহাদি রাজ শুভ © সংগৃহীত

‘বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা’ ফেসবুকে এ স্ট্যাটাসটি দিয়েছেন সৌদি আরব প্রবাসী মাহাদি রাজ শুভ। মানসিক কষ্ট থেকে দেওয়া এমন স্ট্যাটাসটিই সত্যি হয়ে গেল। সোদি আরব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি এই যুবক।

শুক্রবার (২৯ মে) সকালে হোয়াটসঅ্যাপ নাম্বারে মাহাদির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন সৌদিতে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান।

নিহত মাহাদি লক্ষ্মীপুরে কমলনগর চরমার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। তিনি চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আরাফাত হোসেন রায়হানের সঙ্গে কথা বলে জানা যায়, মাহাদি কয়েকদিন ধরে মানসিকভাবে চিন্তিত ছিল। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইলটি বন্ধ পাওয়া যায়। রাতে সৌদি পুলিশ জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদি মারা যান। তার মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মাহাদি ৬ মাস আগে দ্বিতীয় দফায় সৌদিতে গিয়েছেন। তার বাবা দুলাল সৌদি আরব প্রবাসী। তিনিও সৌদিতে রয়েছেন। বাড়িতে মাহাদির মা ও বোন থাকেন। তবে তারা এখনো বিষয়টি জানে না। মাহাদির বাবা বিষয়টি তাদেরকে না জানানোর জন্য অনুরোধ করেছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি চলমান রয়েছে।

নিহতের মামা আলমগীর সারোয়ার বলেন, সৌদিতে প্রচুর টাকা খরচ করে মাহাদিকে তার বাবা দোকান নিয়ে দেয়। ভালো ব্যবসা বাণিজ্য ছিল। কিন্তু সে দোকান বিক্রি করে দেয়। এরপর পরিবারের বাইরে গিয়ে বিয়ে করে। পরে পরিবার বিয়েটা মেনে নেয়। তার পরিবারে ৩ বছরের একটি সন্তান আছে। সব মিলিয়ে সে মানসিক দুশ্চিন্তায় ছিল। মানসিক কষ্ট থেকে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছিল। বৃহস্পতিবার কাজে বের হয়ে সে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9