ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা

১৮ মে ২০২৬, ১১:০৬ PM
চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা

চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (১৮ মে) দুপুরের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করে প্রায় ৪০০ থেকে ৫০০ যুবক ব্যানার নিয়ে প্রত্যাশা মাঠ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” স্লোগানও দেওয়া হয়। প্রায় ১০ মিনিট ধরে মাঠ ও আশপাশের এলাকায় ঝটিকা মিছিল চালিয়ে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয় সাধারণ জনগণ তাদের ধাওয়া দিলে চারজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক আরিফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয় জনতা চারজনকে আটক করে রেখেছিল। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬