রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

০২ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ AM
ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সিটিটিসি

ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সিটিটিসি © সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ এলাকার সামনে অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) ও ভোলা জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।

রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত শাকিল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ মিছিলে এবং ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেন।

অপরদিকে ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুইজনকে ঢাকা মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে সিটিটিসি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9