দুই কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

২৪ মে ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ২৪ মে ২০২৬, ০৪:০৮ PM
আটক আরিফুর রহমান

আটক আরিফুর রহমান © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কেজি গাঁজাসহ আরিফুর রহমান (৩৭) নামের ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে একটি ট্রাক হোটেল থেকে আটক করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফুর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। 

শনিবার (২৩ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিতপ্তরের উপপরিচালক বজলুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া আল আমিন পেট্রোলপাম্পের উত্তর পাশে অবস্থিত ছাত্রলীগ নেতা আরিফুর রহমানের ভাড়া করা বিসমিল্লাহ ট্রাক হোটেল। প্রতিদিনই আরিফুর রহমান তার হোটেলে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. বজলুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক তুন্তু মনি চাকমার নেতৃত্বে একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। অভিযানকালে দুই কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফুরকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান বলেন, গাঁজাসহ আটক আরিফুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬