বিদেশে উচ্চশিক্ষা

কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডিং যেভাবে পাবেন

২৮ মে ২০২৬, ০৬:৩১ PM
কানাডায় উচইশক্ষা গ্রহণে আগ্রহীরা ফান্ডিং পেতে কী করবেন জেনে নিন

কানাডায় উচইশক্ষা গ্রহণে আগ্রহীরা ফান্ডিং পেতে কী করবেন জেনে নিন © সংগৃহীত

উচ্চশিক্ষায় কানাডা এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ফুল-ফান্ডিং পাওয়ার সুযোগ থাকায় অনেক শিক্ষার্থী কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে আগ্রহী। তবে সফলতার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, পরিকল্পনা ও প্রফেসর-ভিত্তিক যোগাযোগ।

কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ স্কলারশিপ, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (আরএ) বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (টিএ) সাধারণত প্রফেসরের গবেষণা অনুদান থেকেই আসে। তাই আবেদন করার আগেই সংশ্লিষ্ট প্রফেসরের সঙ্গে যোগাযোগ করলে ফান্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রফেসর যদি আগ্রহ দেখান তবে আপনার ভর্তি ও স্কলারশিপের পথ আরও সহজ হবে।

ফুল-ফান্ডিং পেতে যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন

১. ইউনিভার্সিটি অব আলবার্টা;

২. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (UBC);

৩. ইউনিভার্সিটি অব ক্যালগারি;

৪. ডালহৌসি ইউনিভার্সিটি;

৫. ইউনিভার্সিতে লাভাল;

৬. ইউনিভার্সিটি অব ম্যানিটোবা;

৭. ম্যাকগিল ইউনিভার্সিটি;

৮. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি;

৯. ইউনিভার্সিতে দ্য মন্ট্রিয়াল;

১০. ইউনিভার্সিটি অব অটোয়া;

১১. কুইনস ইউনিভার্সিটি;

১২. ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ান;

১৩. ইউনিভার্সিটি অব টরন্টো;

১৪. ইউনিভার্সিটি অব ওয়াটারলু;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

১. বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন

আপনার রিসার্চ বিষয়ের সঙ্গে মিল আছে এমন প্রফেসর ও বিভাগ বেছে নিন।

২. প্রফেসরকে ইমেইল

সংক্ষিপ্ত পরিচয়, রিসার্চ ইন্টারেস্ট, সিভি ও প্রয়োজন হলে রিসার্চ প্রোপোজাল পাঠান। বিনয়ের সঙ্গে ফান্ডিং সুযোগ সম্পর্কে জানতে চান।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত

*স্টেটমেন্ট অব পারপাস (SOP);

*রেফারেন্স লেটার;

*ট্রান্সক্রিপ্ট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*TOEFL/IELTS (যদি প্রয়োজন হয়);

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

৪. বিশ্ববিদ্যালয়ের আবেদন পোর্টালে আবেদন সাবমিট

ডেডলাইন অনুযায়ী সবকিছু আপলোড করে আবেদন সম্পূর্ণ করুন।

৫. ধৈর্য ও ফলো-আপ

ফুল-ফান্ডিং পাওয়া সময়সাপেক্ষ। প্রফেসর আগ্রহী হলে অল্প সময় অন্তর সৌজন্যমূলক ফলো-আপ করতে পারেন।

ফুল-ফান্ডিং পাওয়ার সম্ভাবনা বাড়াতে যা করবেন

*শক্তিশালী ও মানসম্মত গবেষণা প্রস্তাব লিখুন;

*পূর্বের গবেষণা বা প্রজেক্ট কাজ থাকলে তা তুলে ধরুন;

*ভালো মানের সুপারিশপত্র সংগ্রহ করুন;

*বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফেলোশিপ ও স্কলারশিপে আলাদা করে আবেদন করুন;

*সময়ের অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করুন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950