স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

২৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ PM
কানাডায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

কানাডায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে উত্তর আমেরিকার দেশ কানাডা। স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের দেশটির ম্যানিটোবা ইউনিভার্সিটিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ প্রদান করবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। তবে প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা আছে।

কানাডার ম্যানিটোবা প্রদেশে অবস্থিত ইউনিভার্সিটি অব ম্যানিটোবা দেশটির অন্যতম শীর্ষস্থানীয় এবং পশ্চিমাঞ্চলীয় কানাডার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন বিদ্যাপীঠটি তার সমৃদ্ধ অ্যাকাডেমিক ঐতিহ্য ও গবেষণাধর্মী শিক্ষার জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*বিনা মূল্যে আবাসন বা ফ্রি রেসিডেন্স সুবিধা প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

*নির্বাচিত শিক্ষার্থীদের যাতায়াত খরচ প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*স্নাতকে আবেদনে উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে;

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথিপত্র 

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*রিকমেন্ডেশন লেটার;

*পাসপোর্টের অনুলিপি;

*ইংরেজি দক্ষতা সনদ;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যে ৭ অভ্যাস ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘুমের সময় কি কমিয়ে ফেলেছেন, দীর্ঘমেয়াদে যে প্রভাব পড়তে পারে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9