উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

০২ মার্চ ২০২৬, ০৫:২৪ PM
তুরস্কে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

তুরস্কে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বর্তমানে বাংলাদেশসহ অন্যান্য দেশের অনেক শিক্ষার্থীর পড়াশোনার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে তুরস্ক। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে, আবার কিছু শিক্ষার্থী নিজেদের অর্থ খরচ করেও তুরস্কে পড়তে যান। তুরস্কের একটি জনপ্রিয় স্কলারশিপ হল বিলকেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ। সম্পূর্ণ অর্থায়নসহ এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ জুলাই ২০২৬।

বিলকেন্ট বিশ্ববিদ্যালয় তুরস্কের আঙ্কারায় অবস্থিত একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর লক্ষ্য উচ্চশিক্ষা ও গবেষণায় এবং তুরস্কের শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে শ্রেষ্ঠত্বের কেন্দ্র তৈরি করা। 

সুযোগ সুবিধা

*নির্বাচিত শিক্ষার্থীরা সব ধরনের টিউশন ফি মওফুক পাবেন;

*উপবৃত্তি ও আবাসন সহায়তা হিসেবে প্রতি মাসে সাড়ে চার হাজার তুর্কি লিরা প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*ল্যাপটপ এবং খাবার কার্ড প্রদান করবে;

*বৈজ্ঞানিক অনুষ্ঠানে যোগদানে ভ্রমণ সহায়তা দিবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*তুরস্কের নাগরিকসহ যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;

*স্নাতক শিক্ষার্থীদের আবেদনে সিজিপিএ ন্যূনতম ২.৮০ থাকতে হবে;

*স্নাতকোত্তর শিক্ষার্থীদের আবেদনে সিজিপিএ ন্যূনতম ২.৮০ থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আজারবাইজান, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবদেন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ জুলাই ২০২৬।

‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদনে ভোগান্তি, ঢাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে শিক্ষ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আমিনবাজারে এসবি সদস্য হত্যায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9