স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ PM
নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপের আওতায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়। “হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স স্কলারশিপ-২০২৬" এর  আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন । আবেদনের শেষ সময় ১ মে ২০২৬। 

হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস নেদারল্যান্ডের বৃহত্তম ও সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। বিশেষত, ফলিত বিজ্ঞানের ক্ষেত্রে। হান বিশ্ববিদ্যালয় ১ ফেব্রুয়ারি ১৯৯৬ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর এটি একটি বৃহৎ, বিস্তৃত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। এরপর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও খরচ কমেছে।

সুযোগ-সুবিধা  

স্কলারশিপটি মূলত ভালো ফলাফল ও অন্যান্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় হান বিশ্ববিদ্যালয় প্রোগ্রামটি অফার করে থাকে। এর আওতায় সম্পূর্ণ বিনা খরচে স্নাতক ও স্নাতকত্তোর পড়ার সুযোগ আছে। 

*প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ২ হাজার ৫০০ করে মোট ৫ হাজার ইউরো প্রদান করবে। 

*এরপর প্রতিবছর শিক্ষার্থীরা ২ হাজার ৫০০ ইউরো করে প্রদান করবে। 

*তবে স্কলারশিপটি চালু  রাখতে শিক্ষার্থীদের অবশ্যই ৪৫ ক্রেডিট ধরে রাখতে হবে। 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

যেসব প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ

স্নাতক প্রোগ্রাম

*অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

*এম্বেডেড ইঞ্জিনিয়ারিং

*ইন্টারন্যাশনাল বিজনেস

*লাইফ সায়েন্স

*পদার্থবিজ্ঞান

*কমিউনিকেশন

*ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

মাস্টার্স প্রোগ্রাম—

*ইঞ্জিনিয়ারিং সিস্টেম

*কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং

*অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং

*মলিকুলার লাইফ সায়েন্স

*লিন ইঞ্জিনিয়ারিং

*সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং

*এম্বেডেড ইঞ্জিনিয়ারিং

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা 

*অন্তর্জাতিক এবং নন ইউরোপীয়ান শিক্ষার্থী হতে হবে।

*আবেদনকারীকে ভালো ফলধারী হতে হবে।

*আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫। 

*টোফেল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের প্রক্রিয়া

*প্রথমত, বিশ্ববিদ্যালয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে। ভর্তির পর বিশ্ববিদ্যালয় স্কলারশিপে আবেদনের জন্য আপনাকে ই-মেইল করবে।

*আবেদনকারীকে হান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কীভাবে আপনি একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন তা বর্ণনা করে একটি মোটিভেশনাল লেটার আপলোড করতে হবে।

*সিভি আপলোড করতে হবে।

*তিন মিনিটের একটি শর্ট ভিডিও দিতে হবে।

*ভিডিওতে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে

*নিজেকে নিয়ে বলুন এবং আপনি কী কী বিষয়ে পারদর্শী তা জানান।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৬।

নির্বাচন কমিশন তারুণ্যকে ভয় পায়: সাদিক কায়েম 
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জ-৩ আসন, মূল লড়াই হবে বিএনপি-জামায়াতে
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপের আগমুহূর্তে দুঃসংবাদ পেল ভারত
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষকদের জানুয়ারির বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ১৪ ফে…
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোট কেন্দ্রে সিসিটিভি, সুখবর মিলছে না পুরোপুরি
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৬