স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি। মোনাশ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ-২০২৬ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে নামকরণ করা হয়েছে এ বিশ্ববিদ্যারয়ের। এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানেও সরবরাহ করা হয়।

সুযোগ-সুবিধা

*শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে;

*টিউশন ফি বাবদ সম্পূর্ণ খরচ;

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;

*আবাসন ভাতা;

*বই ও কোর্স উপকরণের খরচ বহন করবে;

*স্বাস্থ্যসেবা/স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করবে;

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী  হতে হবে;

*অ্যাকাডেমিকভাবে ভালো ফলাফল থাকতে হবে ও গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে;

*মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে;

*গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে;

*মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে মাস্টার্স-পিএইচডিতে পড়ুন চীনের চংকিং ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*অ্যাকাডেমিক পেপারস;

*মোটিভেশন লেটার;

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার;

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*আইইএলটিএস, অ্যাকাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর;

আরও পড়ুন: মেক্সট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাকরি, বিমাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদেও দলীয় প্রশাসক নিয়োগ দিচ্ছে সরকার, জামায়াতের উ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬