স্কলারশিপে মাস্টার্স-পিএইচডিতে পড়ুন চীনের চংকিং ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ PM
চীনে স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডিতে পড়তে আবেদন করুন দ্রুতই

চীনে স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডিতে পড়তে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের চংকিং ইউনিভার্সিটি। চীনের সিকিউইউ গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬। 

চংকিং ইউনিভার্সিটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম শীর্ষ গবেষণাবান্ধব ও সমৃদ্ধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ১৯২৯ সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আধুনিক ক্যাম্পাস, অত্যাধুনিক ল্যাব-সুবিধা, আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি এবং বৈশ্বিক মানের গবেষণা সুযোগের কারণে বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করে।

সুযোগ-সুবিধা

*মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান প্রদান করবে; 

*পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান প্রদান করবে; 

*রেজিস্ট্রেশন ফ্রি;

*কোনো টিউশন ফি লাগবে না;

*ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;

*চিকিৎসা বিমা সুবিধা;

আরও পড়ুন: মেক্সট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা—

*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি, জীবযাত্রার খরচসহ থাকছে যেসব সুবিধা

দরকারি কাগজপত্র

*চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব; 

*দুটি সুপারিশপত্র;

*পাসপোর্টের একটি অনুলিপি;

*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;

*স্বাস্থ্য পরীক্ষার সনদ;

*ভাষাগত দক্ষতার প্রমাণপত্র;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

অধ্যয়নের ক্ষেত্র

বিশ্ববিদ্যালয়টি ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সায়েন্সের অধীনে রয়েছে মানবিক ও সামাজিক বিজ্ঞান থেকে শুরু করে অর্থনীতি, ভাষা, সাংবাদিকতা, আইন, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানসহ বিস্তৃত বিষয়ের সমাহার। পাশাপাশি ফ্যাকাল্টি অব দ্য বিল্ড এনভায়রনমেন্টের শিক্ষার্থীদের জন্য আর্কিটেকচার, আরবান প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পরিবেশবিজ্ঞান এবং রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের মতো পেশাদারি ক্ষেত্রের সুযোগ রয়েছে। প্রযুক্তিমুখী শিক্ষার্থীদের জন্য রয়েছে সমৃদ্ধিশালী বিভিন্ন বিষয়।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081