স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি, জীবযাত্রার খরচসহ থাকছে যেসব সুবিধা

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ PM
নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দিচ্ছে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ। টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও প্রশিক্ষণ ব্যয়সহ সব ধরনের খরচ বহন করা হবে এই স্কলারশিপের আওতায়।  বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগামী ১ ফেব্রুয়ারি ২০২৬।

মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) দুই ধরনের স্কলারশিপ দিচ্ছে। একটি বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্থায়ন করা হয় এবং অন্যটি হল্যান্ড স্কলারশিপ, যা ডাচ সরকার (শিক্ষা মন্ত্রণালয় দ্বারা) দ্বারা অর্থায়িত হয়। এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের সময়কাল ১৩ মাস এবং ২ বছরের প্রোগ্রামের জন্য সময়কাল ২৫ মাস।

মাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এই স্কলারশিপের লক্ষ্য হল আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেদারল্যান্ডসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে সাহায্য করা।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি প্রদান করবে;

*ভিসা ফি প্রদান করবে;

*স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো প্রদান করা হবে;

*জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের প্রোগ্রামের জন্য ১৫,৯২৫ ইউরো প্রদান করা হবে;

*২৫ মাসের প্রোগ্রামের জন্য ৩০,৬২৫ ইউরো প্রদান করা হবে;

*টিউশন ফি প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই ২০২৬-২০২৭ সেশনে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;

*ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হওয়া যাবে না;

*শিক্ষার্থীরা যে প্রোগ্রামের জন্য আবেদন করতে চায় সেই প্রোগ্রামের মানদণ্ড এবং প্রয়োজনীয়তাও পূরণ করতে হবে;

*আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না;

*আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬।

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬