সিএসসি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের উহান বিশ্ববিদ্যালয়ে, মাসিক ভাতা-আবাসনসহ থাকছে নানা সুবিধা

২৮ নভেম্বর ২০২৫, ১০:১১ PM
সিএসসি স্কলারশিপে চীনে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

সিএসসি স্কলারশিপে চীনে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বর্তমানে উচ্চশিক্ষার জন্য চীন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি স্বপ্নের দেশ, যেখানে তুলনামূলকভাবে সহজে পূর্ণ স্কলারশিপ পাওয়া যায়। এর মধ্যে অন্যতম অন্যতম হচ্ছে সিএসসি স্কলারশিপ। চীনের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর একটি উহান ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সিএসসি স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া। উক্ত স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

হুবেই প্রদেশের উহান শহরে অবস্থিত উহান ইউনিভার্সিটি দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। আধুনিক ল্যাবরেটরি, বিশ্বমানের গবেষণা সুবিধা, মনোরম ক্যাম্পাস এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিকভাবে পরিচিত। চীনের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় গন্তব্য।

সুযোগ–সুবিধা

উহান ইউনিভার্সিটির সিএসসি স্কলারশিপটি সম্পূর্ণ অর্থায়িত। চীন সরকার পরিচালিত এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন

*সম্পূর্ণ টিউশন ফি ও আবেদন ফি মওকুফ;

*বিনা মূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে। স্নাতকোত্তরে ৩,০০০ চায়নিজ ইউয়ান ও পিএইচডিতে ৩,৫০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ চীনে, মাসিক উপবৃত্তি-আবাসনসহ দেবে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছরের নিচে এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডির জন্য বয়স ৪০ বছরের নিচে এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। টোফেলে ৮০ অথবা আইইএলটিএসে ৫.৫ স্কোর থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*চায়না গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন ফরম;

*সর্বোচ্চ শিক্ষাগত সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের নোটারাইজড কপি;

*স্টাডি প্ল্যান/রিসার্চ প্ল্যান (১,০০০ শব্দের মধ্যে, ইংরেজি বা চীনা ভাষায়);

*দুইটি সুপারিশপত্র (প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর);

*পাসপোর্টের স্ক্যানড কপি;

*স্বাস্থ্য পরীক্ষার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন

*CSC-র অফিশিয়াল আবেদন পোর্টাল: studyinchina.csc.edu.cn এবং

*উহান ইউনিভার্সিটি-র আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন পোর্টাল: admission.whu.edu.cn

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9