বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, বার্ষিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

২৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ PM
যুক্তরাজ্যে প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাজ্যে প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক ৫০ জন পিএইচডি গবেষককে স্কলারশিপ দেবে ইমপেরিয়াল কলেজ লন্ডন। এই স্কলারশিপের কেতাবি নাম ‘প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ’। যুক্তরাজ্য ও বিশ্বব্যাপী স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্নকারী প্রতিভাবান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১২ জানুয়ারি ২০২৬। 

সুযোগ-সুবিধা

স্কলারশিপ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীরা সাড়ে তিন বছরে নানা সুবিধা পাবেন। যেমন:

*টিউশন ফি-র জন্য সম্পূর্ণ তহবিল। ফলে শিক্ষার্থীকে কোনো টিউশন ফি দিতে হবে না;

*জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য প্রতি বছর ২৬,৫০০ পাউন্ড হারে উপবৃত্তি রয়েছে;

*অধ্যয়নের প্রথম ৩ বছরের জন্য বার্ষিক ২,০০০ পাউন্ড হারে একটি ভোগ্য তহবিল দেওয়া হবে;

*গ্র্যাজুয়েট স্কুলের ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকছে;

*এ ছাড়া ইমপেরিয়ালে স্নাতকোত্তরদের জন্য থাকা সেবাসমূহে সম্পূর্ণ পরিসরে অ্যাকসেস রয়েছে। পাশাপাশি পেশাদার দক্ষতা কোর্সের সুযোগও থাকবে;

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা

*প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তরে ডিস্টিংশন থাকতে হবে;

*এই স্কলারশিপের আওতায় এমন প্রার্থীরাও সুযোগ পাবেন, যারা স্নাতকোত্তর স্তরে শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন, কিন্তু প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অর্জন করেননি, তারা এই স্কিমে আবেদন করতে পারবেন;

*যুক্তরাজ্য ও বিশ্বব্যাপী প্রতিভাবান প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। জাতীয়তার ওপর কোনো বিধিনিষেধ নেই, যদিও কিছু বিভাগ আন্তর্জাতিক প্রার্থীদের ভর্তি করবে না;

*এই স্কলারশিপের আওতায় শুধু নতুন পিএইচডি আবেদনকারীরা পড়তে পারবেন। বর্তমানে ইমপেরিয়াল কলেজের পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য বিবেচিত নন;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন যেভাবে

এই স্কলারশিপের জন্য আলাদা করে আবেদন ফরম নেই। অনলাইন ভর্তি পদ্ধতির মাধ্যমে ইমপেরিয়াল কলেজে অধ্যয়নের জন্য ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। এরপর ভর্তি করা বিভাগ আপনাকে অ্যাকাডেমিক যোগ্যতা ও সম্ভাবনার ভিত্তিতে বৃত্তির জন্য প্রসেসিং করবে। ভর্তি প্রক্রিয়ার জন্য বৃত্তিনির্দিষ্ট কিছু নির্দেশ মানতে হবে। কলেজের ওয়েবসাইট https://www.imperial.ac.uk/ -এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। এ ছাড়া আপনাকে অবশ্যই পছন্দের বিভাগ দ্বারা বর্ণিত অতিরিক্ত যোগ্যতা পূরণ করতে হবে। 

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ জানুয়ারি ২০২৬।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9