স্কলারশিপ নিয়ে এমবিএ করুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের  স্কলারশিপের মাধ্যমে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জাজ বিজনেস স্কুল। বোস্তানি ফাউন্ডেশনের ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬।
 
ইউনিভার্সিটি অব কেমব্রিজ হলো যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি কলেজিয়েট গবেষণা বিশ্ববিদ্যালয়। যেটি ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। কেমব্রিজ ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। কেমব্রিজ জাজ বিজনেস স্কুল (জেবিএস) ১৯৯০ সালে জাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 

অধ্যয়নের ক্ষেত্র

অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট। এ ছাড়া কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের অধীনে এন্ট্রাপ্রেনিউরশিপ ও ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন এবং সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও কিছু ঐচ্ছিক কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

*৭৫ শতাংশ টিউশন ফি মওকুফ করবে;

*বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা;

*বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা;

*ভ্রমণ খরচ প্রদান করা হবে;

আরর পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ভালো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে;

*কেমব্রিজের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*জিম্যাট স্কোর প্রদান করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ছবি;

*জিম্যাট স্কোরের সনদ;

*রেফারেন্স লেটার;

নথিপত্রের একটি অনুলিপি [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬