চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনে, মাসিক ভাতা-আবাসনসহ থাকছে যেসব সুবিধা

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ PM
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে চীনে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে চীনে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের সুচো ইউনিভার্সিটিতে অধ্যয়নের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

সুচো ইউনিভার্সিটি চীনের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯০০ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস’ বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্ত, যা উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সুচো ইউনিভার্সিটি আধুনিক গবেষণা সুবিধা, উন্নত ল্যাবরেটরি, বৈশ্বিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিক পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাদার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সুযোগ-সুবিধা

*মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫২,০২৫ টাকা);

*পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬০,৬৯৬ টাকা);

*রেজিস্ট্রেশন ফ্রি;

*কোনো টিউশন ফি লাগবে না;

*ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;

*চিকিৎসাবিমা সুবিধা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথি

*চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;

*দুটি সুপারিশপত্র;

*পাসপোর্টের একটি অনুলিপি;

*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ অথবা ইংরেজি মাধ্যমে অধ্যয়নের প্রমাণপত্র;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬
সুফল পাবেন ৩৩ লাখ, সরকারের যাবে ১ লাখ ৫ হাজার কোটি
  • ৩১ আগস্ট ২০২৬
ডায়েরি থেকে ছেঁড়া তিনটি পাতায় যা লিখলেন মেসি
  • ৩১ আগস্ট ২০২৬
সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৯ সেপ্টেম…
  • ৩১ আগস্ট ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পা…
  • ৩১ আগস্ট ২০২৬