স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স, করুন আবেদন

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ PM
স্কলারশিপে ফ্রান্সে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

স্কলারশিপে ফ্রান্সে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের প্যারিস-স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।  আবেদনের শেষ সময় আগামী ১৬ মার্চ ২০২৬।

ফ্রান্সের প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে বিশ্ববিদ্যালয় একটি ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৪৮ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

সুযোগ-সুবিধা

১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। তবে অ্যাকাডেমিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরবর্তী বছরের স্কলারশিপ নির্ধারণ করা হবে। 

*শিক্ষার্থীদের বছরে ১০ হাজার ইউরো প্রদান করা হবে;

*ভ্রমণ ও ভিসা খরচের জন্য ১ হাজার ইউরো প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনের যোগ্যতা

*বয়স অনূর্ধ্ব ৩০ হতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*ফরাসি মাটিতে এক বছরেরও কম সময়ের জন্য বসবাসকারী বিদেশি শিক্ষার্থী;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথি

*পাসপোর্টের কপি;

*জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি;

*পাসপোর্ট সাইজের ছবি;

*পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

*অ্যাকাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৬।

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬