স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ PM
স্কলারশিপে ইতালিতে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে

স্কলারশিপে ইতালিতে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়। স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ আন্তর্জাতিক সব শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ মার্চ ২০২৬।

ইউনিভার্সিটি অব জেনোয়া ইতালির অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৪৮১ সালে প্রতিষ্ঠিত। উত্তর ইতালির বন্দরনগরী জেনোয়ায় অবস্থিত এই প্রতিষ্ঠান গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ, আধুনিক ল্যাব ও আন্তর্জাতিক পরিবেশের জন্য পরিচিত। শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ থাকায় এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার একটি আদর্শ প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধা

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*বিনা খরচে বা স্বল্পমূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে

অধ্যয়নের ক্ষেত্র

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য অনুষদ, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যা এবং স্থাপত্য ও নকশা অনুষদ। প্রতিটি অনুষদের অধীনে রয়েছে কমপক্ষে ৭-৮টি বিভাগ। বিশ্ববিদ্যালয়ে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া ব্যবসা শিক্ষার অধীনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট আর সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যার অধীনে আইন, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোতে পড়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীকে অবশ্যই তাঁর নির্বাচিত কোর্সের নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি, জীবযাত্রার খরচসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজী ভাষাদক্ষতা পরীক্ষার  সনদ;

*মোটিভেশন লেটার;

*ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট);

*দুটি রিকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৬।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950