স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে

০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ PM
ফিনল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ফিনল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে উচ্চশিক্ষার স্বর্গরাজ্য ফিনল্যান্ড। দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় সম্মানজনক স্কলারশিপটির ঘোষণা করেছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ জানুয়ারি ২০২৬। 

১৬৪০ সালে প্রতিষ্ঠিত হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ডের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের শিক্ষার কারণে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবেই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা দখল করে আসছে। 

সুযোগ-সুবিধা

*টিউশন ফি-র ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ;

*সাধারণত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি ১৩,০০০–১৮,০০০ ইউরো। স্কলারশিপের আওতায় এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে;

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি, জীবযাত্রার খরচসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে ইইউ ও ইইএ অঞ্চলের বাইরের দেশের নাগরিক হতে হবে;

*হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিযোগ্য হতে হবে;

*স্টুডেন্ট ভিসা ও রেসিডেন্স পারমিটের শর্ত পূরণ করতে হবে;

*ভালো ফলসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি থাকতে হবে;

*মাতৃভাষা ইংরেজি নয় এমন প্রার্থীদের আইইএলটিএস বা টোয়েফলসহ আন্তর্জাতিক ভাষা পরীক্ষার স্কোর জমা দিতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্র 

*পাসপোর্টের কপি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সনদ;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

অধ্যয়নের ক্ষেত্র

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান অনুষদ, মানবিক ও ভাষাবিজ্ঞান, আইন অনুষদ, শিক্ষা ও মনোবিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা ও চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ। প্রতিটি অনুষদের অধীনে রয়েছে একাধিক বিভাগ, যেখানে শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী প্রোগ্রাম বেছে নিতে পারবেন।

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জানুয়ারি ২০২৬।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬