সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ ইউরোপের চার দেশে, থাকছে মাসিক বৃত্তি

১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ PM
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমায় ইউরোপে। এটি এমন একটি স্কলারশিপ, যা শিক্ষার্থীদের সুযোগ দেয় ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার। 

স্কলারশিপটির আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের উদ্ভিদ স্বাস্থ্য ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ দেওয়া হবে। দুই বছর মেয়াদি এ স্কলারশিপে চার সেমিস্টার ইউরোপের চারটি দেশে অধ্যয়ন করা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।

সুযোগ-সুবিধা

*শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন এবং জীবিকা নির্বাহে মাসে ১ হাজার ৪০০ ইউরো দেওয়া হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়, করুন আবেদন

অংশগ্রহণকারী দেশ ও বিশ্ববিদ্যালয়

পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (স্পেন), ফরাসি বিশ্ববিদ্যালয় (ফ্রান্স), গোটিংজেন বিশ্ববিদ্যালয় (জার্মানি) ও পাডোভা বিশ্ববিদ্যালয় (ইতালি)।

প্রোগ্রামের ধরন

প্রথম বর্ষে শিক্ষার্থীদের অবশ্যই স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া অথবা ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ কোর্স ইংরেজি ভাষায় পড়তে হবে। দ্বিতীয় বর্ষে অবশ্যই আরেক দেশে অবস্থান করতে হবে। এরপর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার স্পেন, জার্মানি, ফ্রান্স বা ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের  জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিএসসির শেষ বর্ষেও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।

রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081