বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়, করুন আবেদন

১২ ডিসেম্বর ২০২৫, ০২:২২ PM
নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ উত্তর-পশ্চিম ইউরোপের নেদারল্যান্ডস (হল্যান্ড)। জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটি সেঞ্জেনভুক্ত ও ইউরোপের প্রায় সবগুলো দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। এছাড়া নেদারল্যান্ডসের আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষার খরচ সবমিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি বেশ জনপ্রিয়।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দেশটি। এ লক্ষ্যে এনএল স্কলারশিপ (হল্যান্ড স্কলারশিপ) দেবে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে। 

সুযোগ-সুবিধা

জার্মানি ও বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী নেদারল্যান্ডস। তাই দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতে কাজের সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া হল্যান্ড এনএল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো প্রদান করা হয়।

আরও পড়ুন: গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন

অধ্যয়নের বিষয়

কম্পিউটার বিজ্ঞান, পর্যটন,প্রকৌশল, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, বাণিজ্য, ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, আইন, জনপ্রশাসন,পরিবহন ও লজিস্টিকস, কৃষি ও পরিবেশ, অর্থনীতি,  জনশৃঙ্খলা ও নিরাপত্তা, মানবিক, সামাজিক বিজ্ঞান, যোগাযোগ ও কলা নিয়ে পড়ার সুযোগ আছে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়

দেশটির গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিতবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। গবেষণার মধ্যে ইরাসমুস ইউনিভার্সিটি অব রটেনডাম, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়, রাডবউড বিশ্ববিদ্যালয় ও টিলবার্গ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক হতে হবে। 

*ওপরে উল্লিখিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। 

*নেদারল্যান্ডসের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলে এ স্কলারশিপে আবেদন করা যাবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধাতসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081