স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ PM
হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি একটি অনন্য নাম। বহু ব্যক্তিত্বের শিক্ষা জীবনের সূচনা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, যারা পরবর্তীতে বিশ্ব ইতিহাসে গভীর প্রভাব রেখেছেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ কেনেডি, টিএস ইলিওট, মার্ক জাকারবার্গসহ আরও অনেকেই।

হার্ভার্ড ইউনিভার্সিটির অর্জনের তালিকাও বিস্ময়কর। এখানে পড়াশোনা করেছেন আমেরিকার ৮ জন প্রেসিডেন্ট, ১৫৮ জন নোবেল পুরস্কার বিজয়ী, ১০ জন অস্কার বিজয়ী, ৪৮ জন পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এবং ১০৮ জন অলিম্পিক মেডেলজয়ী।

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে এমবিএ পড়ার সুযোগ দিচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। স্কলারশিপটির কেতাবি নাম ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’। বাংলাদেশসহ অন্যান্য দেশের  শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৬।

১৬৩৯ সালে ‘নিউ কলেজ’ হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। যার মূল উদ্দেশ্য ছিল খ্রিষ্টীয় চার্চের যাজকদের শিক্ষিত করে গড়ে তোলা। শুরুতেই এর নাম “হার্ভার্ড” ছিল না। চার্লসটাউনের মন্ত্রী ছিলেন জন হার্ভার্ড। তিনি এই বিদ্যাপীঠেরই একজন ছাত্র ছিলেন। ১৬৩৮ সালে মৃত্যুর আগে তিনি তার সম্পদের প্রায় অর্ধেক এবং তার তৈরি করা বিশাল বইয়ের লাইব্রেরি তিনি নিউ কলেজের জন্য দান করে যান। পরবর্তীতে ১৬৩৯ সালে জন হার্ভার্ডের নামানুসারে নিউ কলেজের নাম রাখা হলো “হার্ভার্ড কলেজ”।

সুযোগ-সুবিধা

*৭৫ শতাংশ টিউশন ফি প্রদান করবে;

*ভ্রমণ খরচ প্রদান করা হবে;

*বুস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মাসের ইন্টার্নশিপ সুবিধা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে;

*হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার লেটার পেতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*জিম্যাট স্কোর প্রদান করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে এমবিএ করুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ছবি;

*জিম্যাট স্কোর;

*রেফারেন্স লেটার;

নথিপত্রের একটি অনুলিপি [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে।

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬