বিক্রি না হওয়ায় মাটিতে পুঁতে ফেলা হলো কোরবানির পশুর চামড়া

২৯ মে ২০২৬, ১০:৫১ PM
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিক্রি না হওয়ায় দেড় শতাধিক কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিক্রি না হওয়ায় দেড় শতাধিক কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে © সংগৃহীত

লক্ষ্মীপুরে কোরবানির পশুর চামড়া কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পেরে এবং পাইকারি ক্রেতার সংকটে শেষ পর্যন্ত তা মাটিতে পুঁতে ফেলেছে একটি মাদরাসা কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনগর মাদিনাতুল উলুম দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় চামড়াগুলো সংরক্ষণে রাখতে না পেরে এবং দুর্গন্ধ ছড়ানো ও পচে যাওয়ার আশঙ্কায় পরিবেশ রক্ষার স্বার্থে প্রায় ১৫০টি চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়।

মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে মাদরাসার পক্ষ থেকে বিভিন্ন বাড়ি থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়া এবং পাইকারি ক্রেতার সংকটের কারণে চামড়াগুলো বিক্রি করা সম্ভব হয়নি। এতে সংরক্ষণে রাখতে না পেরে দুর্গন্ধ ও পচে যাওয়ার আশঙ্কায় চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, ‌‘মাদরাসার ফান্ড থেকে অর্থ ব্যয় করে শ্রমিকের মাধ্যমে চামড়া সংগ্রহ করা হয়েছিল। বিক্রির জন্য অপেক্ষা করেও কোনো পাইকার পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। এ ঘটনায় মাদরাসার বড় ধরনের লোকসান হয়েছে।’

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। চামড়া সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল। এমনটি হওয়ার কথা নয়। খোঁজ নেওয়া হচ্ছে।’

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9