স্কলারশিপে স্নাতকোত্তর করুন মালয়েশিয়ায়, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

২৭ মে ২০২৬, ০৬:৩৮ PM
মালয়েশিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

মালয়েশিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ায় সরকার। স্কলারশিপটির কেতাবি নাম মালয়েশিয়া সরকারি এমটিসিপি স্কলারশিপ-২০২৬। শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ জুন ২০২৬।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*রাউন্ড ইকোনমি ক্লাস বিমান টিকিট;

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন চীনে, দেবে মাসিক উপবৃত্তি

আবেদনের যোগ্যতা

*বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।  আইইএলটিএসে ন্যূনতম ৬.০, অথবা টোফেল পেপার-বেসড টেস্টে ৫০০ বা ইন্টারনেট-বেসড টেস্টে ৬০ অথবা ইংরেজি মাধ্যমে ডিগ্রি সম্পন্নের সনদ থাকতে হবে;

*মালয়েশিয়ার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য অফার লেটারপ্রাপ্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াধীন থাকলেও আবেদন করা যেতে পারে;

আরও পড়ুন: ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়নের সুযোগ স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র

*পূরণকৃত আবেদন ফর্ম;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্টের সত্যায়িত কপি (ন্যূনতম ৬ মাসের মেয়াদ থাকতে হবে);

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি;

*ইংরেজি দক্ষতার সনদ;

*দুইটি সুপারিশপত্র;

*এনডোর্সমেন্ট ফর্ম;

*মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফার লেটার (যদি থাকে);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ জুন ২০২৬।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence