ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়নের সুযোগ স্নাতকোত্তরে

১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৩ PM
স্কলারশিপে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়তে চাইলে দ্রুতই করুন আবেদন

স্কলারশিপে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়তে চাইলে দ্রুতই করুন আবেদন © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ’শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় সেপ্টেম্বর ২০২৬। 

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি অ্যাকাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস অ্যান্ড লিটারেটার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।

সুযোগ সুবিধা

*টিউশন ফি;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি;

*বইপত্র কেনার জন্য ভাতা;

*স্বাস্থ্য বিমা;

*ভ্রমণ ভাতা;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*বয়স ১৮ থেকে ২৮ বছর হতে হবে । ২৮ বছর হতে এ বছরের ১ আগস্টে;

*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। (টোফেল আইবিটি স্কোর ১০০। আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি ১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে);

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অনলাইন আবেদনপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার ৩টি;

*আইইএলটিএস স্কোর;

*স্টেটমেন্ট অব পারপাস;

*লিডারশিপ পারপাস প্রবন্ধ;

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: আগামী সেপ্টেম্বর ২০২৬।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9