টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন চীনে, দেবে মাসিক উপবৃত্তি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ PM
চীনে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

চীনে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ’শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে শেষ হবে
সেপ্টেম্বর ২০২৬। 

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি অ্যাকাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং লিটারেটার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।

সুযোগ সুবিধা

*টিউশন ফি;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি;

*বইপত্র কেনার জন্য ভাতা;

*স্বাস্থ্য বিমা;

*ভ্রমণ ভাতা;

আরও পড়ুন: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ায়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*বয়স ১৮ থেকে ২৮ বছর হতে হবে । ২৮ বছর হতে এ বছরের ১ আগস্টে;

*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। (টোফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে);

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অনলাইন আবেদনপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার ৩টি;

*আইইএলটিএস স্কোর;

*স্টেটমেন্ট অব পারপাস;

*লিডারশিপ পারপাস প্রবন্ধ;

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী সেপ্টেম্বর ২০২৬।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘উচ্চশিক্ষায় গুণগত …
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফিরলেন যুবক, টাকা ফেরত চাইতে গিয়ে…
  • ৩১ আগস্ট ২০২৬
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইন…
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
  • ৩১ আগস্ট ২০২৬
হেলথ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
  • ৩১ আগস্ট ২০২৬