আওয়ামী লীগের জন্য মায়াকান্না করছেন এমপি ফজলুর, বিব্রত সরকার: নাসের রহমান

২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ PM
সাবেক আওয়ামী লীগ নেতা ও বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান ও এম নাসের রহমান

সাবেক আওয়ামী লীগ নেতা ও বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান ও এম নাসের রহমান © টিডিসি সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। ডিসেম্বরে দেশে ফেরার তাগাদা দেওয়া আওয়ামী লীগকে নিয়ে ফজলুর রহমানের মায়া কান্না নিয়ে তাকে ‘ব্লাডি ইমবেসাইল’ বা চরম নির্বোধ বলে মন্তব্য করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য বিরক্তি ও বিব্রতকর পরিস্থিতির কারণ হয়ে উঠছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের একটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এসব কথা লেখেন বিএনপির এই সংসদ সদস্য। সেখানে ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ বলেও উল্লেখ করেন তিনি।

নাসের রহমান লেখেন, ফজলুর রহমান ক্রমেই সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠছেন। তার পুরোনো রাজনৈতিক দলের আসন্ন চূড়ান্ত বিলুপ্তি নিয়ে তিনি ‘মায়াকান্না’ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

ফজলুর রহমানের করা দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ উল্লেখ করে নাসের রহমান বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া।

পুলিশ সদস্যদের মৃত্যুর প্রসঙ্গ টেনে নাসের রহমান লেখেন, গণ-অভ্যুত্থানের সময় কিছু পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন। তবে তার দাবি, নিরস্ত্র বেসামরিক বিক্ষোভকারীদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালানো ঠেকাতে গিয়ে এসব পুলিশ সদস্য নিহত হয়ে থাকতে পারেন।

তিনি আরও লেখেন, ক্ষমতা ধরে রাখতে স্বৈরশাসকেরা শেষ পর্যন্ত এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। মন্তব্যের শেষাংশে ফজলুর রহমানের কাছে এ বিষয়ে কী জবাব রয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

নাসের রহমানের এই মন্তব্যে গণ-অভ্যুত্থানে পুলিশ সদস্যদের মৃত্যু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং ফজলুর রহমানের বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন সময়ে ছাত্র-জনতাকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে ফজলুর রহমানের বিরুদ্ধে। তার এসব বক্তব্য ও কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ক্ষুব্ধ ও বিব্রত। দলের ভেতর থেকেই ইতোমধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন আওয়ামী লীগের
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন, ফল দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬
‘দোয়ার মাধ্যমে ভাগ্যও পাল্টায়’— শেষ সময়ের যে টেকনিকে ছোঁয়া …
  • ২৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জন্য মায়াকান্না করছেন এমপি ফজলুর, বিব্রত সরকার…
  • ২৩ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কার…
  • ২৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে জটিলতা, পুনঃনিরীক্ষণের ফল দেখা যা…
  • ২৩ নভেম্বর ২০২৬