এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন আওয়ামী লীগের

২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ PM
এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন আওয়ামী লীগের

এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন আওয়ামী লীগের © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের একদল দুর্বৃত্ত।

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ ভোররাতে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ভাইয়ের ময়মনসিংহের গফরগাঁও এর বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। ভিতরে মিনহাজ ভাই এর বাবা মা বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন। আল্লাহ রহম করেছেন তা না হইলে বড়সড় অঘটন ঘটত।’

বিএনপি সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘এই অগ্নি সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অগ্নিসন্ত্রাসের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।’

প্রসঙ্গত, এর আগে গতকাল রবিবার ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্টোল বোমা ও আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনা শেষ না হতেই আবারও অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। 

আওয়ামী লীগকে তো ৫ আগস্টই পরাজিত করেছি, এখন লড়াই ভারতীয় আধিপ…
  • ২৩ নভেম্বর ২০২৬
এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন আওয়ামী লীগের
  • ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন, ফল দেখুন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬
‘দোয়ার মাধ্যমে ভাগ্যও পাল্টায়’— শেষ সময়ের যে টেকনিকে ছোঁয়া …
  • ২৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জন্য মায়াকান্না করছেন এমপি ফজলুর, বিব্রত সরকার…
  • ২৩ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সি মালিকের কার…
  • ২৩ নভেম্বর ২০২৬