বিদেশে উচ্চশিক্ষা

স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ PM
অস্ট্রেলিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপে মাস্টার্স অব রিসার্চ ও পিএইচডি গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

অস্ট্রেলিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপে মাস্টার্স অব রিসার্চ ও পিএইচডি গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব রিসার্চ এবং পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের মেধাবীরা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।

ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য অস্ট্রেলিয়ান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বমানের অ্যাকাডেমিক পরিবেশ, আধুনিক গবেষণাগার এবং দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর জন্য এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। সমসাময়িক পাঠক্রম, শিল্পখাতের সঙ্গে দৃঢ় সংযোগ এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সুযোগ-সুবিধা

ইন্টারন্যাশনাল রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (iRTP) এবং ম্যাককুয়ারি ইউনিভার্সিটি রিসার্চ এক্সিলেন্স স্কলারশিপ (iMQRES)—উভয় ক্যাটাগরির জন্য এ স্কলারশিপ প্রযোজ্য।

*তিন বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বার্ষিক ৩৮,০০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা প্রদান করবে;

*যাতায়াত ভাতা প্রদান করবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

অধ্যয়নের ক্ষেত্র

এই বৃত্তির তালিকায় রয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, আইন, ভাষা ও ভাষাবিদ্যা, মিডিয়া কমিউনিকেশন ও ক্রিয়েটিভ আর্টস, চিকিৎসা ও জনস্বাস্থ্য, মনোবিজ্ঞান ও কগনিটিভ সায়েন্স, বিজ্ঞান এবং সিকিউরিটি ইন্টেলিজেন্স ও অপরাধবিজ্ঞানের মতো বিষয়গুলো।

আবেদনের যোগ্যতা

*অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি (রিসার্চভিত্তিক যোগ্যতা) থাকতে হবে অথবা নির্ধারিত অ্যাকাডেমিক মানদণ্ড পূরণ করতে হবে;

*শুধু ফুলটাইম শিক্ষার্থী হিসেবে মাস্টার্স অব রিসার্চ বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদনযোগ্য;

*পূর্ববর্তী গবেষণা অভিজ্ঞতা ও কনফারেন্স প্রেজেন্টেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় তথ্য

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*বৈধ ভিসার কপি;

*প্রাতিষ্ঠানিক অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সনদ;

*নাগরিকত্বের প্রমাণপত্র;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

*বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট সুপারভাইজারের অফার লেটার;

*মানসম্মত গবেষণার প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল);

*সুপারিশপত্র (রিকমেন্ডেশন লেটার);

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9