স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
স্কলারশিপে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে আবেদন করুন দ্রুতই

স্কলারশিপে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিক বা স্থায়ী বাসিন্দারা এই আন্তর্জাতিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। কোর্স ও ইনটেকভেদে আবেদনের সময়ের ভিন্নতা আছে।

গ্রিফিথ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*নির্বাচিত শিক্ষার্থীদের জন্য টিউশন ফি-র সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে;

*সম্পূর্ণ ডিগ্রি মেয়াদজুড়ে (শর্ত সাপেক্ষে) এই স্কলারশিপ কার্যকর থাকবে;

*এটি একটি টিউশন ফি রিডাকশন স্কলারশিপ; গবেষণা ভাতা বা স্টাইপেন্ড এই স্কলারশিপের আওতায় অন্তর্ভুক্ত নয়;

আরও পড়ুন: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ায়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*অ্যাকাডেমিকে ভালো ফলাফল থাকতে হবে;

*গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো ফুল-টাইম স্নাতক ও স্নাতকোত্তর কোর্সওয়ার্ক প্রোগ্রামে ভর্তির অফার থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষাদক্ষতার শর্ত পূরণ করতে হবে (সাধারণভাবে IELTS ন্যূনতম ৬.৫ বা সমমান গ্রহণযোগ্য);

*অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*আবেদনকারীর পাসপোর্ট;

*অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার;

*মোটিভেশনাল লেটার;

*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence