উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশীয় সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএউচডিতে

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ PM
ইন্দোনেশীয় সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ইন্দোনেশীয় সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএউচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইন্দোনেশীয় সরকার। “বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং ( কেএনবি) ” স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬। 

ইন্দোনেশিয়ান সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে “বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং (কেএনবি) ” স্কলারশিপ। দেশটির প্রায় ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যাবে।

কেএনবি স্কলারশিপ কী

কেএনবি (KNB) হলো ইন্দোনেশিয়ার সরকারি স্কলারশিপ, যা উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়। এতে ইন্দোনেশিয়ার প্রায় ৩৪ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। ২০০৯–২০২৪ সময়ে ৭১টি দেশ থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়েছে। মানবসম্পদ উন্নয়ন, সাংস্কৃতিক বোঝাপড়া ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এর লক্ষ্য।

সুযোগ-সুবিধা

*প্রতি মাসের শিক্ষাবৃত্তি প্রদান করবে;

*সব ধরনের বই ও অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্য একটি নির্দিষ্ট অর্থ প্রদান করবে;

*বিমান খরচসহ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত খরচ প্রদান করবে;

*ডরমিটরিতে থাকার সুবিধা;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;

*বয়স স্নাতকের জন্য সর্বোচ্চ ২১,স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩৫ এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪০ বছর হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (IBT, TOEFL, IELTS, TOEIC);

*ইন্দোনেশিয়ান দূতাবাস বা ইন্দোনেশিয়ান কনস্যুলেট জেনারেল থেকে KNB স্কলারশিপের জন্য আবেদন করার জন্য সুপারিশ পত্র প্রদান করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথি

*পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি;

*অ্যাকাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট;

*রিকমেন্ডেশন লেটার;

*ভাষাদক্ষতার সনদ (সনদপত্রটি অবশ্যই গত ২ বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে);

*মেডিকেল ক্লিয়ারেন্স;

*রিসার্চ প্রপোজাল;

আরও পড়ুন: চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে পড়ুন হোহাই  ইউনিভার্সিটিতে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

প্রথমেই শিক্ষার্থীদের অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনের পর একটি আমন্ত্রণপত্র দেওয়া হবে দূতাবাস থেকে।

পরবর্তী ধাপ মনোনয়নপত্র সংগ্রহ। দূতাবাস থেকেই মনোনয়নপত্র দেওয়া হয়। এটি সংগ্রহের সময় নিজ পরিচয়ের প্রমাণের জন্য আমন্ত্রণপত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধনের সনদ অথবা শিক্ষাসনদের কপি সঙ্গে রাখতে হবে।

মনোনীত হলে পরবর্তী ধাপে ভিসার জন্য দূতাবাসে যোগাযোগ করতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে যেন পাসপোর্টের মেয়াদ ন্যূনতম দুই বছর থাকে। দূতাবাস থেকে সাধারণত এক বছর ইন্দোনেশিয়ায় বসবাসের অনুমতি দেওয়া হয়। 

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9