অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ায়, করুন আবেদন

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ PM
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার একটি জনপ্রিয় গন্তব্য। এখানে বিশ্বমানের শিক্ষা, আধুনিক গবেষণার সুযোগ ও নানা সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশার পরিবেশ রয়েছে। প্রতি বছর অনেক শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে যায়। সরকারি স্কলারশিপ ও সহায়ক নীতিমালা তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

তেমনই একটি স্কলারশিপ হচ্ছে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিনা মূল্যে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে অধ্যয়ন করতে পারবেন। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল ২০২৬।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার এয়ার টিকিট;

*বসবাসের জন্য যাবতীয় খরচ;

*অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর এস্টাব্লিশমেন্ট ভাতা;

*হেলথ ইনস্যুরেন্স;

*কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধা;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি

*বয়স কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে;

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*অস্ট্রেলিয়ার নাগরিক, অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী অথবা অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য ভিসা আবেদন করেছেন, এমন কেউ আবেদন করতে পারবেন না;

*অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের নাগরিকের সঙ্গে বিবাহ/এনগেজড হওয়া যাবে না;

*মিলিটারি সার্ভিসে কর্মরত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না;

*আপনি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবেন, অবশ্যই তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া পূরণ হতে হবে;

ইংরেজিতে ন্যূনতম যোগ্যতা: আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫, ইন্টারনেটভিত্তিক টোয়েফল স্কোর কমপক্ষে ৮৪ এবং  সব বিষয়ে ন্যূনতম ২১ ও পিটিই অ্যাকাডেমিক স্কোর ন্যূনতম ৫৮ (যোগাযোগ দক্ষতায় ৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়)। স্কোর আবেদনের সঙ্গে জমা দেওয়া আবশ্যক।

নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুদের থেকে কমপক্ষে ৬ (বা সমতুল্য টোয়েফল বা পিটিই স্কোর) সমেত আইইএলটিএস স্কোর জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বৃত্তির জন্য নির্বাচিত হলে, তাদের প্রাসঙ্গিক অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের ইংরেজি ভাষার দক্ষতা ভর্তির প্রয়োজনে পূরণ করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9