মাস্টার মাইন্ড স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ বেলজিয়ামে, করুন আবেদন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ PM
বেলজিয়ামে স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

বেলজিয়ামে স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকার। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে। তাই আবেদনের আগে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা দেখে নিতে হবে।

মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি স্কলারশিপ। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দেওয়া হয়। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বিমা, টিউশন ফি মওকুফসহ সর্বোচ্চ ১০ হাজার ইউরো শিক্ষা ভাতা দেয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*প্রতি বছর সর্বোচ্চ ১০ হাজার ২২৫ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা)  প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করা হবে; 

*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;

*স্নাতকে সিজিপিএ ৩.৫ থাকতে হবে আউট অব ৪ এর মধ্যে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব শর্ত পূরণ করতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় ব্রান্ড স্কোর অন্তত ৭ তুলতে হবে বা টোফেলে কমপক্ষে ৯৪ স্কোর তুলতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*আবেদনকারীর পাসপোর্ট;

*রেফারেন্স লেটার;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্টেটমেন্ট অব পারপাজ;

*রিসার্চ প্রপোজাল;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9