রোটারি পিস ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ ইউরোপ-আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়ায়

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ PM
রোটারি পিস ফেলোশিপে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অধ্যয়ন করতে চাইলে আবেদন করুন দ্রুতই

রোটারি পিস ফেলোশিপে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অধ্যয়ন করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। ‘রোটারি পিস ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৬।

এই স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের ইন্টারন্যাশনাল খ্রিষ্টান বিশ্ববিদ্যালয়, সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় (UNC–Chapel Hill)-এ পড়াশোনার সুযোগ পাওয়া যাবে।
রোটারি পিস ফেলোশিপের আওতায় প্রতি বছর মোট প্রায় ১৩০টি স্কলারশিপ প্রদান করা হয়। এর মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম ছাড়াও শিক্ষার্থীরা ১ বছর মেয়াদি প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের অন্যতম সম্মানজনক স্কলারশিপগুলোর একটি।

সুযোগ-সুবিধা

স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ ১৫ থেকে ২৪ মাস। এই স্কলারশিপের অর্থায়ন করবে রোটারি ফাউন্ডেশন।

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*আবাসন সুবিধা প্রদান করা হবে;

*আন্তর্জাতিক যাতায়াতের বিমান ভাড়া প্রদান করা হবে;

*ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজের খরচ বহন করা হবে;

*স্বাস্থ্যবিমা সুবিধা দেওয়া হবে;

*কোনো আবেদন ফি লাগবে না;

*গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগও থাকবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*নেতৃত্বের দক্ষতা ও সামাজিক বা উন্নয়নমূলক কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

*বর্তমানে কোনো স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না;

*স্নাতক সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ (IELTS/TOEFL) থাকতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*পেশাদার রিকমেন্ডেশন লেটার;

*প্রবন্ধ বা স্টেটমেন্ট অব পারপাস;

*প্রশংসাপত্র;

*ইংরেজি দক্ষতার সনদ (স্নাতকোত্তরের জন্য প্রযোজ্য);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডি করুন ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে, থাকছে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৬।

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence